মাথা ঘোরার সমাধান

মাথা ঘোরার সমাধান, কারণ, লক্ষন, ঘরোয়া উপায় ও চিকিৎসা নিয়ে আজকের এই আর্টিকেল টি লেখা। মাথা ঘোরা একটি খুবিই সাধারণ সমস্যা। ছোট-বড় প্রায় সবাই জীবনের কোন না কোন সময় এই সমস্যার সম্মুখীন হয়েছে। কখনো হঠাৎ উঠে দাঁড়ানোর পর মাথা ঘোরতে পারে, আবার কখনো দীর্ঘ সময় না খেয়ে থাকলে বা শরীরে পানিশূন্যতা দেখা দিলে এমন সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে এটি সাময়িক হলেও কিছু সময় মাথা ঘোরা গুরুতর রোগের লক্ষণ হতে পারে। 

মাথা-ঘোরার-সমাধান

এই আর্টিকেলটি লেখা হয়েছে মাথা ঘোরার কারণ, লক্ষণ, দ্রুত সমাধান, ঘরোয়া উপায়, চিকিৎসা এবং কখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। 

সূচিপত্র : মাথা ঘোরার সমাধান 

মাথা ঘোরা কী

মাথা ঘোড়া এমন একটি অনুভূতি যেখানে মনে হয় চারিপাশ ঘুরছে অথবা নিজের শরীর ভারসাম্য হারিয়ে ফেলছে। অনেকের ক্ষেত্রে চোখে ঝাপসা দেখা, দুর্বল লাগা, বমি বমি ভাব কিংবা দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়ার মত সমস্যাও দেখা দেওয়াকে মাথা ঘোরা বলে। 

মাথা ঘোরার প্রধান কারণ কী

  • দীর্ঘ সময় না খেয়ে থাকা 
  • শরীরে পানি শূন্যতা 
  • নিম্ন রক্তচাপ 
  • কানের ভিতরে সমস্যা কারণে 
  • মানসিক চাপ 
  • রক্তস্বল্পতা 
  • কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া 
  • ভিটামিনের অভাব 
  • প্রচার তো ঘুমের অভাব 

মাথা ঘোরার সাধারণ লক্ষণ 

  • চারিপাশ ঘুরছে বলে মনে হওয়া 
  • চোখে ঝাপসা দেখা 
  • ভারসাম্য হারিয়ে ফেলা 
  • বমি বমি ভাব হওয়া 
  • দুর্বল লাগা 
  • মাথা হালকা অনুভব হওয়া 
  • কানে শব্দ শোনা
  • হাঁটতে সমস্যা হওয়া 

মাথা ঘোরা দ্রুত সমাধান

মাথা ঘুরার সমাধান অতি দ্রুত করতে হলে যে কাজগুলো করা উচিত তা হলো। যদি হঠাৎ মাথা ঘোরা শুরু করে তাহলে নিজের কাজগুলো করবেন। 
  • পর্যাপ্ত পানি পান করুন 
  • বসে বা শুয়ে থাকুন 
  • কিছু খাবার খান 
  • ধীরে ধীরে শ্বাস নিন 
  • হঠাৎ উঠে দাঁড়াবেন না 
  • ঘুমানোর চেষ্টা করুন 

মাথা ঘোরার ঘরোয়া সমাধান

মাথা ঘোরার সমাধান এরমধ্যে ঘরোয়া সমাধান গুলো বেশি গুরুত্বপূর্ণ। কারণ ডাক্তারের কাছে যেতে অনেক খরচ হয় আবার অনেক পথ বাড়িতে যেতে হয়। যার ফলে ঘরোয়া পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন অত্যন্ত ২ থেকে ৩ লিটার পানি পান করার চেষ্টা করুন। নিয়মিত খাবার খান। খাবার বাদ দিবেন না। নির্দিষ্ট সময় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত ঘুমান। প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আদা খান কারণ আদা বমি ভাব কমাতে সাহায্য করে। আদা চা অনেকের ক্ষেত্রে উপকারী হতে পারে। ফল ও শাকসবজি খান। পুষ্টিকর খাবার শরীরের দুর্বলতা কমায় এবং মাথা ঘোরা প্রতিরোধে সাহায্য করে। 

কোন কোন খাবার মাথা ঘোরা কমাতে পারে 

  • কলা 
  • আপেল 
  • ডিম 
  • দুধ 
  • মাছ 
  • পালং শাক 
  • বাদাম 
  • খেজুর 
  • ডাবের পানি 

যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

মাথা ঘোরার সমাধান এর জন্য যেসব জিনিসগুলো এড়িয়ে চলবেন তা নিচে লেখা হলো মনোযোগ দিয়ে পড়েন। 
  • দীর্ঘ সময় খালি পেটে না থাকা 
  • পর্যাপ্ত পানি না খাওয়া 
  • অতিরিক্ত চা বা কফি পান 
  • ধূমপান 
  • অতিরিক্ত মদ্যপান 
  • রাত জেগে থাকা 
  • অতিরিক্ত মানসিক চাপ 

গর্ভাবস্থায় মাথা ঘোরা 

গর্ভাবস্থায় অনেক নারীর মাথা ঘোড়া স্বাভাবিক হতে পারে। তবে বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মাথা ঘোরার সমাধান হিসাবে পর্যাপ্ত পানি পান, নিয়মিত খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। 

বয়স্কদের মাথা ঘোরা 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিম্ন রক্তচাপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা কানে সমস্যার কারণে মাথা ঘোরা হতে পারে। তাই বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

মাথা ঘোরার সমাধান যদি না হয় তাহলে অতি দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। নিজের যেকোনো লক্ষণ দেখা দিলে অতি দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাওয়া লাগবে। 
  • মাথা ঘোরার সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া 
  • কথা বলতে সমস্যা হওয়া 
  • শরীরে এক পাশ অবশ হয়ে যাওয়া 
  • প্রচন্ড মাথাব্যাথা 
  • বুকে ব্যথা 
  • শ্বাসকষ্ট 
  • বারবার বমি হওয়া 
  • মাথায় আঘাতের পর মাথা ঘোরা 
  • কয়েকদিন ধরে মাথা ব্যাথা চলতে থাকা  

মাথা ঘোরার চিকিৎসা

মাথা ঘোরার সমাধান ঘরোয়া উপায় না হলে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। চিকিৎসা সম্পূর্ণভাবে কারণ এর উপর নির্ভর করে। নিচে  মাথা ঘোরা চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হলো। 

  • রক্তচাপ পরীক্ষা করা 
  • রক্ত পরীক্ষা করা 
  • কানের পরীক্ষা 
  • রক্তে শর্করা পরীক্ষা 

মাথা ঘোরা প্রতিরোধের উপায় 

মাথা ঘোরার সমাধান বা উপায় হিসেবে উল্লেখযোগ্য কিছু বিষয়ে রয়েছে। নিচে মাথা ঘোরা প্রতিরোধের উপায় সম্পর্কে পয়েন্ট আকারে দেওয়া হলো।
  • প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন 
  • নিয়মিত ও পুষ্টিকর খাবার খান 
  • পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন 
  • নিয়মিত হালকা ব্যায়াম করুন 
  • মানসিক চাপ কমানোর চেষ্টা করুন 
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না 
  • রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে নিয়মিত নিয়ন্ত্রণ করুন 

মাথা ঘোরা নিয়ে কিছু প্রশ্ন 

প্রশ্ন : মাথা ঘোরা কি সব সময় গুরুতর রোগের লক্ষণ? 
উত্তর : না। অনেক সময় পানিশূন্যতা, খুদা বা ক্লান্তির কারণে মাথা ঘুরতে পারে। 
প্রশ্ন : মাথা ঘুরলে কি খাব? 
উত্তর : পর্যাপ্ত পানি পান করুন এবং কলা, ফল, বিস্কুট বা হালকা পুষ্টিকর খাবার খেতে পারেন। 
প্রশ্ন : ঘুম কম হলে কি মাথা ঘোরে?
উত্তর : হ্যাঁ। পর্যাপ্ত ঘুম না হলে শরীর দুর্বল হয়ে পড়ে মনোযোগ থাকে না যার ফলে মাথা ঘোরা অনুভূতি হয়। 
প্রশ্ন : মাথা ঘোরা কি উচ্চ রক্ত চাপের কারণে হয়?
উত্তর : হ্যাঁ 

উপসংহার 

মাথা ঘোরা সমাধান সম্পর্কে উপরে বিস্তারিত লেখা হয়েছে। মাথা ঘোরা একটি সাধারণ সমস্যা হলেও এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাই বারবার মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, কথা বলতে না পারা, শরীরে এক পাশ অলস হয়ে যাওয়া এসব লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর যদি সাময়িকভাবে মাথা ঘুরে তাহলে পর্যাপ্ত পানি পান করা, পর্যাপ্ত ঘুমানো, পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, এসব করার ফলে মাথা ঘোরা সমাধান হয়। 
মাথা ঘোরা থেকে বাঁচার উপায় এবং এর সঠিক চিকিৎসা অতি গুরুত্বপূর্ণ। মাথা ঘোরার কারণ, লক্ষণ, দ্রুত সমাধান, ঘরোয়া চিকিৎসা, কি খাবেন, কখন ডাক্তার দেখাবেন এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত উপরে আর্টিকেলটি লেখা হয়েছে। আমার এই আর্টিকেল যদি আপনার কাজে দেয় এবং ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করবেন।ধন্যবাদ।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটস আলামিন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url