রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিল কীভাবে যাবেন? ট্রেন রুট, ভাড়া ও সম্পূর্ণ গাইড
রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিল কীভাবে যাবেন? ট্রেন রুট ভাড়া ও সম্পূর্ণ গাইডলাইন সম্পর্কে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। নওগাঁ জেলা সদরের হাসাইগাড়ি ইউনিয়নে অবস্থিত এই বিলটি সাম্প্রতিক ভ্রমণপিপাসুদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষাকালে যখন বিল পানিতে থৈ থৈ করে, তখন চারিপাশের সবুজ ও দিগন্তজোড়া জলের মেলবন্ধন এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করে। আর বলতে গেলে মূলত বর্ষা ও শরৎকালে (জুলাই থেকে অক্টোবর) এই বিলে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
রাজশাহী থেকে নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসু মানুষের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিলে যাওয়ার সব ধরনের যাতায়াতের মাধ্যম, ট্রেন রুট, বাস রুট ভাড়া এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। চলুন আর দেরি না করে ভ্রমণ সংক্রান্ত সম্পর্কিত মূল আলোচনায় যাওয়া যাক।
সূচিপত্র : রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিল কীভাবে যাবেন? ট্রেন রুট ভাড়া ও সম্পূর্ণ
- রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিল কীভাবে যাবেন? ট্রেন রুট ভাড়া ও সম্পূর্ণ
- হাসাইগাড়ী বিল কোথায় অবস্থিত
- রাজশাহী থেকে হাসাইগাড়ি বিল কি সরাসরি ট্রেনে যাওয়া যায়
- রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিলে ট্রেনের ভাড়া ও সময়সূচী
- রাজশাহী থেকে হাসাইগাড়ি বিলে বাসে যাওয়ার নিয়ম ও ভাড়া
- রাজশাহী থেকে হাসাইগাড়ি বিল কতো কিলোমিটার
- হাসাইগাড়ি বিল ভ্রমণের সবচেয়ে ভালো সময়
- কেনো হাসাইগাড়ী বিলে যাবেন
- ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ
- রাজশাহী থেকে নওগাঁর হাসাইগাড়ি বিল সম্পর্কিত সাধারণ জিজ্ঞেসা
- উপসংহার
রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিল কীভাবে যাবেন? ট্রেন রুট ভাড়া ও সম্পূর্ণ
নওগাঁর মিনি কক্সবাজার খ্যাত হাঁসাইগাড়ি বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন বিকালে হাজারো মানুষের ভিড় জমাচ্ছে। সব বয়সের নারী-পুরুষ, যুবক- যুবতী শিশু ও বয়স্ক মানুষ প্রকৃতির অনুরুপ সৌন্দর্য উপভোগ ও অবসর সময় কাটানোর উদ্দেশ্য এখানে আসেন। বিশেষ করে বর্ষাকালে বিলের চারপাশের সবুজ প্রকৃতি ও বিস্তীর্ণ জলরাশি দর্শনার্থীদের মুগ্ধ করে।
ইতোমধ্যেই এই বিলের রুপালি জলের ধারা বিনোদনপ্রেমীদের কাছে আকর্ষণীয় স্পট হিসাবে পরিচিত লাভ করেছে। রাজশাহী থেকে এখন অনেক পরিমাণ মানুষ ভ্রমণের উদ্দেশ্য এ এখানে আসেন।
হাসাইগাড়ী বিল কোথায় অবস্থিত
হাসাইগাড়ি বিল বাংলাদেশের নওগাঁ জেলার সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক বিল। প্রাকৃতিক সৌন্দর্য, বিস্তীর্ণ জলরাশি এবং চারপাশের সবুজ পরিবেশের কারণে এটি বর্তমানে "নওগাঁর মিনি কক্সবাজার" নামে পরিচিত।
বর্ষা মৌসুমে বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করে। তখন নৌকাভ্রমণ, সূর্যাস্ত উপভোগ এবং প্রকৃতির নির্মল পরিবেশ উপভোগ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করেন। স্থানীয়দের পাশাপাশি রাজশাহী, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকেও পর্যটকেরা এই বিল দেখতে আসেন।
নওগাঁ জেলা শহর থেকে হাসাইগাড়ি বিলের দূরত্ব প্রায় ১০–১২ কিলোমিটার। জেলা শহর থেকে অটোরিকশা, সিএনজি বা ইজিবাইকে সহজেই অল্প সময়ে হাসাইগাড়ি বিলে পৌঁছানো যায়।
রাজশাহী থেকে হাসাইগাড়ি বিল কি সরাসরি ট্রেনে যাওয়া যায়
না। বর্তমানে রাজশাহী থেকে ভাষায় গাড়ি বিলে সরাসরি কোন ট্রেন চলাচল করে না। তবে ট্রেনে গেলে নঁওগার কাছাকাছি একটি স্টেশন পর্যন্ত গিয়ে সেখান থেকে হাসাইগাড়ি বিলে পোঁছানো যায়। ট্রেনে যেতে চাইলে আপনাকে রাজশাহী থেকে ট্রেনে উঠে সান্তাহার জংসন এ নামতে হবে। সেখান থেকে জিএজি বা অটো করে নঁওগা শহরের গোস্তাহাটির মোড় বা বালুভাঙ্গা বাসস্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে আবার অটো বা ভ্যান এ করে সরাসরি হাসাইগাড়ি বিলে জাওয়া যায়।
রাজশাহী থেকে নওগাঁ হাসাইগাড়ি বিলে ট্রেনের ভাড়া ও সময়সূচী
রাজশাহী থেকে সরাসরি হাসাইগাড়ি বিলে কোনো ট্রেন য়ায় না। বিলে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো ট্রেনে সান্তাহার জংশন স্টেশনে নেমে সেখান থেকে অটোতে নওগাঁ হয়ে যাওয়া। রাজশাহী থেকে সান্তাহার জংশন স্টেশন জাওয়ার সময়সূচি নিচে দেওয়া হলো।
| ট্রেনের নাম | রাজশাহী থেকে ছাড়ে | সান্তাহার পোঁছে | বন্ধের দিন |
|---|---|---|---|
| তিতুমীর এক্সপ্রেস | সকাল ৬:২০ | সকাল ৮:৫০ | বুধবার |
| বরেন্দ্র এক্সপ্রেস | বিকেল ৩:০০ | বিকেল ৫:৩০ | রবিবার |
| বাংলাবান্ধা এক্সপ্রেস | রাত ৯:০০ | রাত ১১:২৫ | শনিবার |
| শ্রেণী | ভাড়া |
|---|---|
| শোভন | ৯০টাকা |
| শোভন চেয়ার | ১১০ টাকা |
| প্রথম আসন | ১৪৫ টাকা |
| স্নিগ্ধা | ২১০ টাকা |
| এসি সিট | ২৫০ টাকা |
রাজশাহী থেকে হাসাইগাড়ি বিলে বাসে যাওয়ার নিয়ম ও ভাড়া
- রাজশাহী থেকে নঁওগা বাস ভাড়া ৮০-১২০ টাকা
- নঁওগা থেকে হাসাইগাড়ী বিল অটো ভাড়া ২০-৫০টাকা
- বাসে যাত্রার সময় ১.৫-২ ঘন্টা
রাজশাহী থেকে হাসাইগাড়ি বিল কতো কিলোমিটার
হাসাইগাড়ি বিল ভ্রমণের সবচেয়ে ভালো সময়
কেনো হাসাইগাড়ী বিলে যাবেন
- বর্ষাকালে দিগন্তজোড়া জলরাশি ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।
- নৌকায় ভ্রমণ করে বিলের মনোরম পরিবেশ কাছ থেকে দেখা।
- সূর্যোদয় ও সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করা
- প্রকৃতির মাঝে সুন্দর ছবি ও ভিডিও ধারণের আদর্শ স্থান।
- শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও নির্মল পরিবেশে সময় কাটানো।
- শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পরিয়াযী পাখি দেখার সুযোগ।
- পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে একদিনের ভ্রমণের জন্য চমৎকার গন্তব্য।
- বিলের মাঝ দিয়ে নির্মিত দীর্ঘ সড়কটি চারিপাশের জল রাশি সঙ্গে মিলিয়ে অন্যান্য সৌন্দর্য তৈরি করেছে, যা মানুষদের বিশেষভাবে আকর্ষণ করে তোলে।
ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ
- সকাল ৮টা থেকে ১১টা অথবা বিকাল ৩টা থেকে সূর্যাস্তের আগে পৌঁছানোর চেষ্টা করুন।
- বর্ষাকালে গেলে আবহাওয়ার পূর্বাভাস দেখে রওনা দিন।
- নৌকায় ভবনের সময় অবশ্যই লাইভ জ্যাকেট ব্যবহার করুন এবং অতিরিক্ত যাত্রী বোঝায় নৌকায় উঠবেন না।
- শিশুদের সব সময় বড়দের তত্ত্বাবাধনে রাখুন।
- মোবাইল, ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক্স এর জন্য জলরোধী (ওয়াটারপ্রুফ) ব্যাগ ব্যবহার করুন।
- ছাতা,রেইনকোট, টুপি ও পর্যাপ্ত নিষিদ্ধ পানি কাছে রাখুন।
- নৌকা ভাড়া ও যানবাহনের ভাড়া থেকে ঠিক করে নিন।
- সন্ধ্যার পর নির্জন এলাকায় একা অবস্থান না করাই ভালো
- সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করুন।
রাজশাহী থেকে নওগাঁর হাসাইগাড়ি বিল সম্পর্কিত সাধারণ জিজ্ঞেসা
- প্রশ্ন : রাজশাহী থেকে হাসাইগাড়ী বিল কত কিলোমিটার?
- উত্তর : রাজশাহী শহর থেকে হাসাইগাড়ি বিলের এর সড়ক পথের দূরত্ব প্রায় ৯০-৯৫ কিলোমিটার।
- প্রশ্ন : রাজশাহী থেকে হাসা গাড়ি বিল পেতে কত সময় লাগে?
- উত্তর : দুই থেকে আড়াই ঘন্টা।
- প্রশ্ন : রাজশাহী থেকে কি সরাসরি ট্রেনে হাঁসাইগাড়ি বিলে যাওয়া যায়?
- উত্তর : না
- প্রশ্ন : হাসাইগাড়ী বিল ভ্রমণে সবচেয়ে ভালো সময় কখন?
- উত্তর : জুলাই থেকে অক্টোবর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়।
- প্রশ্ন : হাসাইগাড়ী বিলে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে?
- উত্তর : হ্যাঁ আছে। তবে বর্ষাকালে যেতে হবে।
- প্রশ্ন : পরিবার নিয়ে হাসাইগাড়ি বিলে যাওয়া কি নিরাপদ?
- উত্তর : হ্যাঁ।
- প্রশ্ন : হাসাইগাড়ি বিলে প্রবেশের জন্য কোন টিকিট লাগে?
- উত্তর : স্বতন্ত্র প্রবেশের জন্য কোন টিকিট লাগেনা।
- প্রশ্ন : হাসাইগাড়ি বিলে কি কি করা যায়?
- উত্তর : নৌকা ভ্রমন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, সূর্যাস্ত লেখা, ফটোগ্রাফি, ভিডিও ধারণ, এবং বন্ধুবান্ধবের সঙ্গে পিকনিক।
- প্রশ্ন : হাসাইগাড়ি বিলে খাবারের ব্যবস্থা আছে?
- উত্তর: বিলের আশেপাশে ছোটখাটো চায়ের দোকান ও স্থানীয় খাবারের দোকান থাকতে পারে। তবে ভালো মানের খাবারের জন্য নওগাঁ শহরে যাওয়াই সুবিধাজনক।
- প্রশ্ন : হাসাইগাড়ী বিলে একদিনে ঘুরে আসা সম্ভব?
- উত্তর : হ্যাঁ একদিনে ঘুরে আসা সম্ভব।


ইটস আলামিন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url