শরীর দুর্বল হয় কেন
শরীর দুর্বল হয় কেন, এটি অনেক মানুষের প্রশ্ন? শরীর দুর্বল হওয়া সাধারণ সমস্যা হলেও এর পিছনে অনেক কারণ থাকতে পারে। অনেক সময় এটি সাময়িক ক্লান্তির কারণে হয়, আবার অনেক সময় শারীরিক ও মানসিক রোগের লক্ষণ হতে পারে। শরীর দুর্বল হয় কেন এর সঠিক কারণ জানা না থাকলে এটা দীর্ঘস্থায়ী হতে পারে। শরীর দুর্বল হয় কেন এটার সঠিক তথ্য বের করার ফলে সঠিক চিকিৎসা দিতে পারা যায়।
শরীর দুর্বল হয় কেন এর পিছনে একটি বা দুইটি কারণ না শতাধিক কারণ থাকতে পারে। তা আমাদের জানতে হবে যার ফলে সঠিক চিকিৎসা দিতে পারব। শরীর দুর্বল যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে আমরা নানান রোগ আক্রান্ত হয়ে যেতে পারি। সুতরাং শরীর দুর্বল কেন হয় এই বিষয় নিয়ে অনেকের প্রশ্ন। নানান কারণে শরীর দুর্বল হয় তা নিচে পয়েন্ট আকারে দেখানো হলো।
সূচিপত্র: শরীর দুর্বল হয় কেন
- অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ এর ফলে
- অতিরিক্ত ভিটামিনের অভাবের ফলে
- অতিরিক্ত ওজন কমে জাওয়ার ফলে
- রাত জেগে কাজ করার ফলে
- রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এর ফলে
- অতিরিক্ত কিছু খাদ্য খাওয়ার ফলে
- মাদকাসক্তি ফলে
- ধুমপান করার ফলে
- ব্যায়ামের অভাবে ফলে
- বয়স জনিত দুর্বলতার ফলে
- শেষ কথা
পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার ফলে
শরীর দুর্বল হয় কেন, এর প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার ফলে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত প্রতিদিন ৭-৮ ঘন্টা মানসম্মত ঘুমের প্রয়োজন হয়। এই সময়ের কম যদি একজন মানুষ ঘুমাই তাহলে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে শরীর দুর্বল হয়। যখন শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না, তখন শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। ফলে সারাদিন ক্লান্তি, অবসাদ এবং দুর্বলতা অনুভূত হয়।
পর্যাপ্ত ঘুম না হলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে সেগুলোর মধ্যে রয়েছে সারাদিন ক্লান্ত লাগা, মনোযোগ কমে যাওয়া, মাথা ব্যাথা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া ইত্যাদি। আবার দীর্ঘদিন ঘুমের অভাবে অনেক ধরনের রোগ বালাই দেখা দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ, ডাইবেটিস, হৃদরোগ, এবং মানসিক স্বাস্থ্য সমস্যা ঝুঁকিও বেড়ে যেতে পারে। শরীর দুর্বল হয় কেন কথাটি সহজ মনে হলেও এরমধ্যে অনেক গভীরতা লুকিয়ে রয়েছে। সুতরাং নিজের শরীর ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন।
অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ এর ফলে
শরীর দুর্বল হয় কেন, এর একটি কারণ হচ্ছে অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ। তবে এটি একটি সাধারণ কারণ বলা যায়। দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অতিরিক্ত ব্যায়াম বা ভারী কাজ করলে শরীরের শক্তি দ্রুত কমে যায়। একইভাবে দুশ্চিন্তা, কর্ম ক্ষেত্রে চাপ, পারিবারিক সমস্যা বা মানসিক অস্থিরতা মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে যার কারণে শরীর দুর্বল হয়ে যায়।
আরো পড়ুন : শর্টকাটে বড়লোক হওয়ার উপায়
আমরা যখন শারীরিক পরিশ্রম করি তখন আমাদের শরীর থেকে প্রচুর শক্তি ব্যবহার করি। আর সেই শক্তি পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম, পুষ্টিকর খাবার না পাওয়া গেলে শরীর দুর্বল হয়ে পড়ে। যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা থেকে যায় বা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাঘাত ঘটে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে শরীর দুর্বল হয় কেন তা আমরা জানতে পারলাম।
অতিরিক্ত ভিটামিনের অভাবের ফলে
শরীর দুর্বল হয় কেন তার একটি বিশেষ কারণ হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনের অভাব। শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে বিভিন্ন ধরনের ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে যখন পর্যাপ্ত ভিটামিনের অভাব দেখা দেয় তখন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি কমে যায়। যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। যার ফলে সহজে ক্লান্তি আসে ষড়যন্ত্রে আছে তুমিও কাজ করতে এবং দৈনন্দিন কাজ করতে কষ্ট হয়।
যেসব ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয়ে যায় তার মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন বি১২, ভিটামিন সি এবং ফলেটের অভাব। ভিটামিন বি১২ এর অভাবে রক্তশূন্যতা, হাত পা ঝিনঝিন এবং অতিরিক্ত ক্লান্ত দেখা দেয়। সুতরাং বলা যায় অতিরিক্ত ভিটামিনের অভাবের ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাওয়া উচিত।
অতিরিক্ত ওজন কমে জাওয়ার ফলে
বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা নিজেকে সুন্দর করার জন্য অতিরিক্ত ভাবে ওজন কমাতে চাই। যার ফলে শরীর দুর্বল হয়ে যায়। অতিরিক্ত ডায়েটিং করার ফলে অতিরিক্ত ওজন কমে যায়। এছাড়াও অনেক রোগ রয়েছে যার ফলে অতিরক্ত পরিমান ওজন কমে যায়। যেমন আমরা বলতে পারি ডায়াবেটিস, হজমের সমস্যা, দীর্ঘস্থায়ী সংক্রমণ ইত্যাদি কারণে অতিরিক্ত ভাবে ওজন কমে যায়। এমন অবস্থায় সুষম পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, নিয়মিত বিশ্রাম গ্রহণ করার ফলে শরীর দুর্বল থেকে মুক্তি পাওয়া যাবে।শরীর দুর্বল হয় কেন, তা আমরা বুঝতে পারলাম যে অতিরিক্ত ওজন কমে যাওয়ার ফলে হয়ে থাকে শরীর দুর্বল হয় কেন তা আমরা বুঝতে পারলাম যে অতিরিক্ত ওজন কমে যাওয়ার ফলে।
রাত জেগে কাজ করার ফলে
বর্তমান সময়ে প্রতিটি ছেলে মেয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। যার ফলে পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। শরীর দুর্বল হয় কেন তার একটি কারণ হচ্ছে রাত জেগে কাজ করা। অনেকে রাত জেগে নানান ধরনের কাজ করে থাকে যেমন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অফিসের নানান কাজ ইত্যাদি। রাত জেগে কাজ করার ফলে ঘুম পর্যাপ্ত পরিমাণ না হয় শরীর দুর্বল হয়ে যায়।
রাত জেগে কাজ করার ফলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে, তার মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি, চোখ জ্বালাপোড়া, মাথা ব্যাথা, বিরক্তিভাব, মনোযোগ কমে যাওয়া ইত্যাদি। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মানসিক স্বাস্থ্যের সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। সুতরাং রাত জেগে কাজ করা শরীর দুর্বল হওয়ার একটি কারণ।
রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এর ফলে
রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন শরীরে নানান রোগ আক্রমণ করে, এর ফলে শরীর দুর্বল হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন শরীরকে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়। শরীর দুর্বল হয় কেন এর একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বা দুর্বল এর ফলে।
যদি বারবার সংক্রমণ হয়, দীর্ঘদিন দুর্বলতা থাকে, অকারণে ওজন কমে যায়, অথবা জ্বর ও ক্লান্তি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে, তাহলে ভাববেন আপনার প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীর দুর্বল হয় কেন তা আমরা বুঝতে পারলাম।
অতিরিক্ত কিছু খাদ্য খাওয়ার ফলে
কিছু অতিরিক্ত খাদ্য আছে যা খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে যায়। যেমন, অতিরিক্ত পরিমাণ ফাস্টফুড খাওয়া, অতিরিক্ত চিনি খাওয়া, অতিরিক্ত অপুষ্টিকর খাবার খাওয়া, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া, এসবের ফলে ভারী ভাব, অলসতা এবং দুর্বলতা দেখা দেয়। শরীর দুর্বল হয় কেন এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতিরিক্ত কিছু খাদ্য খাওয়া। যদি খাদ্যভ্যাস পরিবর্তনের পরেও দীর্ঘদিন ধরে দুর্বলতা, ক্লান্তি দেখা দেয় তাহলে একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।
মাদকাসক্তি ফলে
শরীর দুর্বল হয় কেন এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদকাসক্তি। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য শরীরে স্বাভাবিক কার্যক্রম কার্যক্রম, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।একজন ব্যক্তি দীর্ঘদিন মাদক সেবনের ফলে শরীরের শক্তি ধীরে ধীরে কমে যায়, পুষ্টির ঘাটতি দেখা দেয়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে,ফলে শরীর দুর্বল হয়ে যায়। যারা মাদক সেবন করে তাদের ক্ষুদা কমে যায়, ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পারে না। এরফলে শরিলে ভিটামিনের পরিমাণ কমে যায়, যার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে।
ধুমপান করার ফলে
শরীর দুর্বল হয় কেন, এই প্রশ্নের প্রধান উত্তর হচ্ছে ধূমপান সেবন করার ফলে শরীর দুর্বল হয়। সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যে থাকা নিকোটিন এবং কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এবং যার ফলে শরীর দুর্বল হয়ে যায়। নিয়মিত ধুমপান করলে শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যায়, যার ফলে সহজে ক্লান্তিই ও দুর্বলতা অনুভূত হয়। সুতরাং আমরা বলতে পারি শরীর দুর্বল হয় কেন এর প্রধান কারণ ধুমপান করা।
ব্যায়ামের অভাবে ফলে
নিয়মিত ব্যায়াম না করার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। ব্যায়াম শরীরের পেশী, হাড় এবং ফুসফুস কে শক্তিশালী অসুস্থ রাখে। দীর্ঘদিন ব্যায়ামের অভাব হলে পেশির শক্তি ও সহনশীলতা কমে যায়, যার ফলে ক্লান্ত ও দুর্বলতা অনুভূত হয়। ব্যায়ামের অভাবে সাধারণত যে লক্ষণ গুলো দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে দ্রুত ক্লান্ত হয়ে পড়া, পেশির শক্তি কমে যাওয়া, শরীরে জড়তা অনুভব করা, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, ওজন বেড়ে যাওয়া। দীর্ঘদিন ধরে ব্যায়াম না করার ফলে কোমর, ঘাড় জয়েন্টে ব্যথাও দেখা দিতে পারে।
এই সমস্যা প্রতিরোধের জন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাটাঁ, হালকা দৌড়, সাইকেল চালানো, সাঁতার কাটা, এসব শারীরিক ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। সুতরাং আমরা জানতে পারলাম শরীর দুর্বল হয় কেন এবং শরীর দুর্বল হলে এর করণীয় কি।
বয়স জনিত দুর্বলতার ফলে
শরীর দুর্বল হয় কেন এর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স জনিত কারণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে স্বাভাবিকভাবেই বিভিন্ন পরিবর্তন ঘটে, যার ফলে শরীর দুর্বল দেখা দেয়। বয়স বৃদ্ধির ফলে বেশিরভাগ ও শক্তি কমে যেতে পারে, হাড় দুর্বল হতে পারে এবং শরীরের বিপাকক্রিয়া আগের তুলনায় দেরি হয়ে যায়। ফলেও অল্প পরিশ্রমে ক্লান্ত অনুভূতি হয়। শরীর দুর্বল হয় কেন তা বয়স জনিত কারণে হয়ে থাকে।
শেষ কথা
শরীর দুর্বল হয় কেন, এটা অনেক মানুষের প্রশ্ন? শরীর দুর্বল হওয়া একটি সাধারন সমস্যা হলেও এটিকে কখনোই অবহেলা করা উচিত নয়। বর্তমান সময়ে নানান কারণে শরীর দুর্বল হয়ে থাকে তার কিছু উদাহরণ উপরে আমরা দিয়ে রাখছি এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যার ফলে শরীর দুর্বল হয়ে যায়। আর শরীর দুর্বল হলে আমরা সঠিকভাবে কাজ করতে পারিনা। কাজ করতে অনেক কষ্ট হয়।
আশা করি, এই পোস্টটি আপনাকে শরীর দুর্বল হওয়ার কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে। সচেতন থাকুন, স্বাস্থ্যকর জীবন যাপন করুন এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হোন। যদি আমাদের এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করুন এবং কমেন্ট করুন।


ইটস আলামিন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url