অনলাইন জুয়া ছাড়ার উপায়

অনলাইন জুয়া ছাড়ার উপায় এখন অনেক মানুষই জানতে চাই। অনলাইন জুয়া হল ইন্টারনেট পরিচালিত যেকোনো ধরনের জুয়া। এর মধ্যে ভার্চুয়াল পোকার, ক্যাসিনো এবং ক্রীড়া বাজি অন্তর্ভুক্ত। অনেক দেশে জুয়ার পরিমান বেড়ে যাওয়ার ফলে জোয়াকে সীমাবদ্ধ বা নিষিদ্ধ করা হয়েছে।  

অনলাইন-জুয়া-ছাড়ার-উপায়

অনলাইন জুয়া বর্তমানে একটি বড় সামাজিক ও ব্যক্তিগত সমস্যা। হাতে থাকা স্মার্ট ফোন দ্বারা সহজেই এখন জুয়া খেলা যাই বলে দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত অর্থ বা অল্প দিনের মধ্যে বড়লোক হওয়ার আশায় জুয়ায় জড়িয়ে পড়েন। প্রথমে এটি বিনোদন মনে হলেও ধীরে ধীরে এটি আসক্তিতে পরিণত হয়ে জায়।এর ফলে মানসিক চাপ, অর্থনৈতিক ক্ষতি, পারিবারিক অশান্তি দেখা দেয়। অনলাইন জুয়া ছাড়ার উপায় সম্পর্ক তখন অনেক কিছু দেখি যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। 

অনলাইন জুয়া কেন আসক্তি তৈরি করে, তা অনেকেরই জানা নেই। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম গুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে মানুষ বারবার ফিরে আসে। ছোট ছোট জয়, বোনাস, ফ্রি স্পিন, আকর্ষণীয় বিজ্ঞাপন মস্তিষ্কে উত্তেজনা  সৃষ্টি করে। মূল কথা হচ্ছে অর্থের লোভ ও ধনী হওয়ার আশায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়ে। সুতরাং অনলাইন জুয়া ছাড়ার উপায় একটি  গুরুত্বপূর্ণ বিষয়। 

সূচিপত্র: অনলাইন জুয়া ছাড়ার উপায় ১০টি

স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে 

অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপায় হচ্ছে স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অনলাইন জুয়া হাতের স্মার্টফোন থেকে সহজে খেলা যাই বলে দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অনলাইন জুয়াই আসক্ত হয়ে পড়লে নিজের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করা বন্ধ  করুন। অনলাইন জুয়া ছাড়ার উপায় একমাত্র কার্যকর বিষয় স্মার্টফোন ব্যবহার বন্ধ করা। 

ঘুমানোর সময় বা অবসরে যখন ফোন হাতে থাকে তখন মনে হয় অনলাইনে একটু জুয়া খেলি। তাই অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করুন। যখন মনে হবে ফোন ছাড়া থাকতে পারছি না , তখন বাইরে হাঁটাহাঁটি করবেন, যে কোন কাজে ব্যস্ত হয়ে পড়বেন। সবশেষে বলা যায় স্মার্টফোন ব্যবহার বন্ধ করে দিন যার ফলে অনলাইনে জুয়া থেকে বিরত থাকা যায়। 

ফোন থেকে সমস্ত মোবাইল ব্যাংকিং অ্যাপ গুলো ডিলিট করে দিতে হবে 

অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে ফোন থেকে সমস্ত মোবাইল ব্যাংকিং  অ্যাপ গুলো ডিলিট করে দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইল ব্যাংকিং অ্যাপ বলতে নগদ, বিকাশ, রকেট ইত্যাদি টাকা লেনদেনের সাইটগুলোকে বোঝানো হয়েছে। যখন একজন ব্যক্তি অনলাইন এ টাকা লেনদেন করবে তখন তার মনের ভিতর জুয়া খেলার প্রবণতা ঢুকবে। অতিরক্তি পরিমাণ টাকা লেনদেনের ফলে জুয়াই আসক্ত হয়ে পড়ে অনেক মানুষ। 

আরো পড়ুন: ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে 

কিছুদিন নিজের ব্যাংক কার্ড বা অনলাইন ওয়ালেটের ব্যবহার সীমিত করতে হবে, যদি অতিরিক্ত আসক্তি হয়ে পড়ে তাহলে এই ব্যাংকিং অ্যাপগুলো ডিলিট করে ফেলাই ভালো। অনলাইন জুয়া ছাড়ার উপায় অনেকেই এখন জানার জন্য আগ্রহ হয়ে পড়েছে। কারণ বাংলাদেশ এখন অনেক মানুষ অনলাইন জুয়াই আসক্ত হয়ে পড়েছে।

সব জুয়ার অ্যাপ ও অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে। 

অনলাইন জুয়া ছাড়ার উপায় সম্পর্কে বলতে গেলে নিজেকে সবদিক থেকে নিয়ন্ত্রণ করা। সুতরাং সব জুয়ার অ্যাপ ফোন থেকে মুছে ফেলতে হবে। ব্রাউজারের বুকমার্ক মুছে ফেলতে হবে। নিজের ফোনে প্রচারণামূলক
ইমেইল বন্ধু করে রাখুন। ফোনে আশা জুয়ার সব ধরনের নোটিফিকেশন নিষ্ক্রিয় করুন। ফোনে জুয়ার অ্যাপ থাকলে মনে মনে আগ্রহ সৃষ্টি হবে। অনলাইন জুয়া ছাড়ার উপায় এর মধ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

একা থাকা থেকে বিরত থাকতে হবে 

কোন ব্যক্তি যখন অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়ে তখন সে একা থাকতে পছন্দ করে। অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে একা থাকা থেকে বিরত থাকতে হবে যার ফলে অনলাইন জুয়া আসক্ত থেকে নিজেকে সরাতে পারা যাবে। অনলাইন জুয়া ছাড়ার উপায় একা না থেকে বন্ধুদের সাথে সময় কাটাতে হবে, পরিবারের সাথে সময় কাটাতে হবে, কর্ম কাজে ব্যস্ত থাকতে হবে কোনভাবেই একা থাকা যাবে না। সুতরাং বলা যায় অনলাইন জুয়া ছাড়তে হলে একা থাকা থেকে নিজেকে বিরত রাখতে হবে। 

পরিবার ও বন্ধুদের সহায়তা নিতে হবে 

যখন একজন মানুষ জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে তখন তার উচিত পরিবার ও বন্ধুদের সহায়তা নেওয়া। কারণ বন্ধুরা সময় কাটাতে সাহায্য করে, খেলাধুলায় উৎসাহ করে তোলে, নতুন দক্ষতা শেখায়, কঠিন সময় পাশে থাকে যার ফলে জুয়ার আসক্ত কাটানো যায়। এবার পরিবারের ভূমিকা বলা যায়, সমালোচনা না করে পরিবার সহযোগিতা করে, নিয়মিত খোঁজ নাই, ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করে, যার ফলে আসক্ত থেকে বিরত হয়ে যায়। অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে গুরুত্বপূর্ণ বিষয় পরিবার বন্ধুদের সহায়তা  নেওয়া।  

পরিবার-ও-বন্ধুদের-সহায়তা-নিতে-হবে

অনলাইন জুয়ার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পরিবার ও বন্ধুদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। নিজের সমস্যার কথা লুকিয়ে না রেখে পরিবার বা বন্ধুদের সাথে খোলামেলা আলোচনা করুন। তাদের মানসিক সামর্থন আপনাকে কঠিন সময় অনেক বিপদ থেকে বাঁচাবে। মনে রাখবেন অনলাইন জুয়া আপনাকে ধ্বংস করে দিতে পারে। এমনকি জীবন নিয়ে নিতে পারে। অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে পরিবার ও বন্ধুদের সহায়তা গুরুত্বপূর্ণ। 

সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন 

একজন ব্যক্তি সাধারণ ভুল গুলো বেশি করার ফলে সে আবারো জুয়াই আসক্ত হয়ে পড়ে। যেমন, শুধু একবার খেলব ভাবা, ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা, একা একা সব সামলানোর চেষ্টা, হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া, পুরনো জুয়ার বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এসব সাধারণ ভুলগুলো এড়িয়ে চলতে হবে। সুতরাং বলা যায় অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন। 

কাজকর্মে ব্যস্ত থাকুন 

আপনি যখন অবসর সময় কাটাবেন তখন অনলাইন জুয়ার আসক্ত থেকে বের হতে পারবেন না। সুতরাং নিজেকে সব সময় ব্যস্ত রাখতে হবে। নিজেকে ব্যস্ত রাখার জন্য কোন কাজে লেগে থাকতে হবে। কাজের প্রতি এমনভাবে মনোযোগ আনতে হবে যাতে অনলাইন জুয়ার কথা মনে না আসে। বাংলাদেশে কর্ম ব্যবস্থা কম থাকায় অনেক মানুষ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। সুতরাং কর্মব্যবস্থাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। অনলাইন জুয়া ছাড়ার উপায় কাজকর্মে ব্যস্ত থাকা। 

নতুন অভ্যাস গড়ে তুলতে হবে

অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে একটু গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরানো অভ্যাস বাদ দিয়ে নতুন অভ্যাস গড়ে তুলতে হবে। উদাহরণ প্রতিদিন হাঁটাহাঁটি করা, নিয়মিত ব্যায়াম করা, বই পড়া, নতুন ভাষা শেখা, কম্পিউটারে দক্ষতা অর্জন, ব্লগিং শেখা, ফ্রিল্যান্সিং শেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো এসব নতুন অভ্যাসের ফলে জুয়া থেকে বিরত থাকা যাবে। 

নতুন অভ্যাস গড়ে তোলার ফলে আমাদের জীবনে অনেক উন্নত আসে। জুয়া থেকে বিরত থাকা যায়। জীবনে শান্তি নিয়ে আসা যায়। সুতরাং অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে নতুন অভ্যাস গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

অর্থ উপার্জনের ইতিবাচক বিকল্প তৈরি করতে হবে 

দ্রুত অর্থের আশায় জোয়ার পরিবর্তে দক্ষতা উন্নয়নে সময় দিন। যেমন, গ্রাফিক ডিজাইন শেখা, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন টিউটরিং এগুলো দীর্ঘমেয়াদ নিরাপদ এবং টেকসই আয়ের পথ। অনলাইন জুয়া ছাড়া উপায় এরমধ্যে অর্থ উপার্জনের ইতিবাচক বিকল্প তৈরি করতে হবে। 

ধর্মের প্রতি বিশ্বাস আনতে হবে

অনলাইন জুয়া ছাড়ার উপায় এরমধ্যে ধর্মের প্রতি বিশ্বাস এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যখন ধর্মকে বিশ্বাস করবে পরকালে বিশ্বাস করবে তখন সে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবে। সুতরাং নিজের ধর্মের নানান ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার জ্ঞান অর্জন করতে হবে। মনকে ধর্মের মধ্যে মিলিয়ে দিতে হবে। 

ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়, খারাপ কাজ যেমন অনলাইন জুয়া থেকে বিরত রাখে। অনলাইন জুয়া ছাড়ার উপায় হচ্ছে মনের ভিতর ধর্মভীতি আনতে হবে। আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে নামাজ পড়তে হবে তাহলে ভিতরে ঈমান আসবে। সুতরাং অনলাইন জুয়া ছাড়ার উপায় হচ্ছে নিজের ধর্মকে মেনে চলা বিশ্বাস করা অনলাইন জুয়া একটি হারাম কাজ। আপনি যদি ভাবেন অনলাইন জুয়ার ফলে পরকালে কঠিন শাস্তি রয়েছে এই ভয়ে অনলাইন জুয়া থেকে বিরত থাকা যাবে। 

শেষ কথা 

অনলাইন জুয়া ছাড়ার উপায় উপরে সুন্দরভাবে দেখানো হয়েছে। অনলাইন জুয়ার আসক্তি জীবনকে কঠিন করে তুলতে পারে, কিন্তু এটি থেকে বেরিয়ে আসা সম্ভব। নিজের সমস্যাকে স্বীকার করা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকা, অর্থ ব্যবস্থাপনা  শেখা, এই পদক্ষেপগুলো ধীরে ধীরে আপনাকে একটি সুস্থ, নিরাপদ এবং সফল জীবনের দিকে নিয়ে যাবে। 

মনে রাখবেন, একদিনে পরিবর্তন আসে না। প্রতিটি জুয়া মুক্ত দিন একটি নতুন সাফল্য। অনলাইন জুয়া ছাড়ার উপায় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে শেয়ার করবেন আমাদের এই পোস্ট। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটস আলামিন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url